সেবকের রাস্তায় বোল্ডার বোঝাই ট্রাকের গাছে জোড় ধাক্কা, মৃত্যু তিন
দি নিউজ লায়নঃ বোল্ডার বোঝাই ট্রাক দুর্ঘটনায় মৃত্যু তিন। জানা গিয়েছে মঙ্গলবার সেবকের আট মাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সেবক আটমাইল এলাকা দিয়ে একটি বোল্ডার বোঝাই ট্রাক শিলিগুড়ির দিকে আসছিল।
আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি বিশালাকায় গাড়িতে জোড় ধাক্কা মারে। যার জেরে গাছটি উল্টে গাড়ির ওপর ভেঙে পড়ে। ঘটনায় ট্রাকে থাকা তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশের তরফে জানা যাচ্ছে। তবে তাদের নাম ও পরিচয় খবর লেখা পর্যন্ত জানতে পারেনি পুলিশ।
ভক্তিনগর থানার পুলিশ আধিকারিক জানান আমরা পুরো বিষয়টির খতিয়ে দেখে মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা করছি। যাতে দ্রুত তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। জানা যাচ্ছে ঘটনায় আরও একজনকে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

Post a Comment